১২ সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভার সব কাউন্সিলর অপসারিত

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

১২ সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভার সব কাউন্সিলর অপসারিত

প্রভাতবেলা ডেস্ক♦ দেশের ১২ টি সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভার সব কাউন্সিলরকে অপসারন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে পৌরসভা ও সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারন করা হয়। উপ-সচিব  মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে (৪৬,০০,০০০০,০০০,০৭০,১৮,০০৬,২৪-৯৫১) বলা হয় , ‘ স্থানীয় সরকার ( সিটি করপোরেশন)(সংশোধন) অধ্যাদেশ ২০২৪’- এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্ন বর্ণিত সিটি করপোরেশনসমূহের কাউন্সিলরগণকে ( সংরক্ষিত আসনসহ) স্ব স্ব  পদ হতে অপসারণ করা হলো।

১২ টি সিটি করপোরেশনের কাউন্সিলরগণকে অপসারন করা হয় এই প্রজ্ঞাপনে।

উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষতিত অপর এক প্রজ্ঞাপনে (৪৬,০০,০০০০,০০০,০৬৩,২৭,০০২,২৪-১০৮১) বলা হয়  “স্থানীয় সরকার ( পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’- এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে অত্যাবশক বিবেচনায় ও জনস্বার্থে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভা সমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব  পদ হতে অপসারণ করা হলো।”

এই প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে অপসারন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ