২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা জমিয়তের

প্রকাশিত: 5:00 PM, July 14, 2021

২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা জমিয়তের
বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটকে জমিয়তের ত্যাগের ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।
জোটে জমিয়তকে  অবমূল্যায়ন, ইসলামী মূল্যবোধের প্রতি বিএনপি’র অনাস্থা প্রকাশ, ইসলামী মূল্যবোধের প্রতি বিএনপি মহাসচিবের অবিশ্বাসের হঠকারী বিবৃতি, জমিয়তের মজলুম আলেমদের বিষয়ে তাদের রহস্যজনক নীরবতা, জমিয়তের সাথে পরামর্শ ব্যতিত উপনির্বাচন বর্জন করাসহ নানান কারণ উল্লেখ করে আজ ১৪ জুলাই সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বিএনপি জোট ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৪ জুলাই) পুরানা পল্টনে সংগঠনটির জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। এসময় দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।

ইসলামী মূল্যবোধের প্রতি বিএনপির অনাস্থা ও জোটের শরিক দল হিসেবে যথাযথ মূল্যায়ন না করাসহ কয়েকটি অভিযোগ করেন জমিয়ত মহাসচিব।

আরও পড়ুন  মীরাবাজারে মা ছেলে খুন

মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। আজ  থেকে জোটের  কোনও কার্যক্রমে জমিয়ত থাকবে না।

কারণ হিসেবে তিনি বলেন, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, শরিকদের সঙ্গে পরামর্শ না করেই উপনির্বাচন এককভাবে বর্জন করা, আলমদের গ্রেফতারের প্রতিবাদ না করা,   জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া।

সূত্রমতে, হেফাজতের ঘটনায় জমিয়তের প্রথম সারির বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন— জুনায়েদ আল হাবিব, শাহীনুর পাশা চৌধুরী, মনজুরুল ইসলাম আফেন্দি, মনির হোসেন কাসেমী, খালিদ সাইফুল্লাহ সাদী ও মোহাম্মদ উল্লাহ জামী।

জমিয়তের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি— জুনায়েদ আল হাবিব ও মনির হোসেন কাসেমী ছাড়া বাকিদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করতে জোট-ছাড়ার বিষয়টি কাজে দেবে, এমনটি মনে করা হচ্ছে। এ বিষয়ে এতদিন পক্ষে-বিপক্ষে দুটি মত থাকলেও এখন জোট ছাড়ার বিষয়ে সবাই একমত হয়েছেন।

আরও পড়ুন  নুরু হত্যার প্রতিবাদে রোববার চট্টগ্রামে হরতাল

প্রসঙ্গত জমিয়তে উলামায়ে ইসলাম এখন দুই ভাগে বিভক্ত। উভয় অংশ বিএনপি-জোটের শরিক। ‘ভারপ্রাপ্ত’ হয়ে একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জিয়াউদ্দিন (ভারপ্রাপ্ত সভাপতি)  ও মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া (ভারপ্রাপ্ত মহাসচিব)।

এই অংশের সভাপতি মাওলানা আবদুল মোমিন গত বছর মারা গেলে মাওলানা জিয়াউদ্দিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। এর পর এ বছর করোনা আক্রান্ত হয়ে নূর হোসাইন কাসেমীর ইন্তেকালের পর ভারপ্রাপ্ত মহাসচিব হন মনজুরুল ইসলাম আফেন্দি, যিনি গত এপ্রিল থেকে হেফাজতের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আফেন্দির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ