সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নাসির হোসেনের নেতৃত্বে বিষয়টি নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন ইমরুল কায়েস। এই ম্যাচের দলেও আছেন ইমরুল। ইংল্যান্ড সিরিজের বাংলাদেশ দল থেকে ইমরুল-নাসির ছাড়াও প্রস্তুতি ম্যাচে খেলবেন ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা সৌম্য সরকার ও পেসার আল আমিন হোসেন।
আগামীকাল মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে হবে ম্যাচটি। ম্যাচ শুরু সকাল সাড়ে ১০টায়।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, আল আমিন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন, আলি আহমেদ মানিক।
