সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৪
তানজীল শাহরিয়ার
ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৪২তম ম্যাচে জালালাবাদ ক্লাবকে ৩৮ রানে হারিয়েছে ইলেভেন ব্রাদার্স ক্লাব।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইলেভেন ব্রাদার্স, উদ্বোধনী জুটি ২০ রান তুলে দিয়ে সন্তোষজনক সূচনা এনে দেয়। ২০ রানেই জোড়া উইকেট তুলে নিয়ে ইলেভেন ব্রাদার্সকে ব্যাকফুটে ঠেলে দেয় জালালাবাদের বোলার সাব্বির।
এনাম এবং তানভীর ৩য় উইকেটে ৩৭ রান তুলে দলকে কক্ষপথে ফেরান। এই দুইজনের বিদায়ের পর সুহেলের ব্যাটে চড়ে একশো রান পাড়ি দেওয়ার পথে এগিয়েছে ইলেভেন ব্রাদার্স। তাকে আর কেউ যোগ্য সঙ্গত করতে পারেননি। তিনি শেষ পর্যন্ত অপরাজিতই থেকে যান।
২৪.৩ অভারে সব উইকেট হারিয়ে সাকল্যে ১০৫ রান করে ইলেভেন ব্রাদার্স।
এনাম ৩১, সুহেল ২৪ (অপরাজিত), তানবির ১২ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ২২ রান!
জালালাবাদের রায়হান ৩০ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সাব্বির। আল আমিন এবং রিহাক ১টি করে উইকেট পেয়েছেন।
১০৫ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিলো জালালাবাদের। বিনা উইকেটে ৪.৪ অভারে ২১ রান তোলেন প্রীতম এবং রায়হান। রায়হানকে সাজঘরে ফিরিয়ে দিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি স্পিনার তানবির।
সাকিবকে দ্রুত ফিরিয়ে দিয়ে জালালাবাদের স্কোর ২৯/২-এ পরিণত করেন নাবিল। এরপর প্রীতম শুভ্রকে নিয়ে ৩য় উইকেটে ১৬ রান তুলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তানবিরের বলে এল বি ডাব্লিউ হয়ে প্রিতম সাজঘরে ফিরে গেলে ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে!
১০.৪ থেকে ১২.১ অভার –– স্কোরবোর্ডে রানসংখ্যা ৪৫-এ স্থির থাকলেও উইকেটের পতন হয়েছে ৪টি! ম্যাচ কার্যত ওখানেই শেষ!
শেষ পর্যন্ত ২১.৩ অভারে অলআউট হবার আগে ৬৭ রান তুলেছে জালালাবাদ।
প্রীতম ১৭, রায়হান ৯, রিহাক ৯ রান করেছেন।
নাবিল আর তানবির ৩টি করে উইকেট পেয়েছেন। নাবিল ১০ রান খরচ করেছেন ৪ অভারে। তানবির ছিলেন ‘হাড়কিপ্টে’ –– ৭ অভার বল করে ৩টি মেডেন পেয়েছেন, রান দিয়েছেন মাত্র ১২! এনাম এবং নাঈম ১টি করে উইকেট লাভ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্সের তানবির।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি