সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাবা-মায়ের কাছে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আতিক হাসান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে । বুধবার (২৯ জানুয়ারি ) ভোর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুর আহম্মদ প্রকাশ দাউদ নগর গ্রামে এ ঘটনা ঘটে ।
পরিবার ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায় , উপজেলার পৌরশহরের চরনুর আহম্মদ প্রকাশিত দাউদনগর গ্রামের হতদরিদ্র দিনমজুর মোঃ আমিন আলীর বড় ছেলে মোঃ আতিক হাসান নেশাগ্রস্ত । নেশার টাকার জন্য মাঝে মধ্যেই মা- বাবার সাথে ঝগড়া করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে । গত মঙ্গলবার বিকালে মা- বাবা টাকা না দেওয়ায় ঘরের টিনসহ অন্যান্য মালামাল ভাংচুর করে । সন্ধার পর বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায় কিন্তু রাতে ফিরে না আসায় তাঁর মা-বাবা, আত্মীয় স্বজনসহ এলাকার লোক জন হাট-বাজার , রেলস্টেশন ও আশপাশে আতিক হাসানকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ভোর সকালে বাড়ির পাশে করবস্থানে গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান মা বিলকিস আক্তার ।
ঘটনার সংবাদ পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । পরে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন ।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি