সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি: ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুম। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল।
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার।
অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করতে গুরুত্বারোপ করেন। সেমিনারে বক্তারা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা প্রদান করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি