সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬
মাঠে ময়দানে ডেস্ক : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তৃণমূল থেকে প্রতিভাবান কাবাডি খেলোয়াড় বাছাইয়ের অংশ হিসাবে হবিগঞ্জে ৬টি জেলার অনুর্ধ-১৬ বালিকা কাবাডি খেলোয়াড়দের সপ্তাহব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। বিকেলে হবিগঞ্জ আধুুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ ও কাবাডি ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, সফিকুজ্জামান হিরাজ। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় খেলোয়াড় নাজির হোসেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি