অভিষিক্ত মোসাদ্দেকের অর্ধশতক

প্রকাশিত: 2:49 PM, March 17, 2017

মাঠে ময়দানে প্রতিবেদক: সৌম্য মুশফিক সাকিবের পর অভিষিক্ত মোসাদ্দেক ফিফটি কেরলেন। শততম টেস্টে অর্ধশতক হাকিয়ে ভালভাবেই জানান দিলেন তার আগমনি বার্তা।দলের শততম টেস্টে সাদা পোশাকে অভিষেক। অর্ধশতক হাঁকিয়ে ঐতিহাসিক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তরুণ মোসাদ্দেক হোসেন। সাকিব আল হাসানের সঙ্গে তার জুটিও জমে উঠেছে। দু’জনের পার্টনারশিপ একশ’ ছাড়িয়ে গেছে। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৩৮ রান পেরিয়ে বড় লিডে চোখ রাখছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ‍১০৮ ওভার শেষে ‍ছয় উইকেটে ৪০১। সাকিব ৯৮ও মোসাদ্দেক ৫২ রানে ব্যাট করছেন।

সর্বশেষ সংবাদ