অরাজনৈতিক স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের পরামর্শ

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭

বুধবার আরো ৫ বিশিষ্টজনের সাথে

প্রভাতবেলা প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় শেষ করেছে সার্চ কমিটি। মতবিনিময় সভায় অরাজনৈতিক স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের দাবি দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। মূলত নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করার জন্যই বিশিষ্টজনদের সাথে এই বৈঠক করে সার্চ কমিটি।সোমবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শুরু হয় এই বৈঠক। এরআগে, সার্চ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুসারে শনিবার বিকেল থেকে রবিবার সকাল নাগাদ ১২ বিশিষ্ট নাগরিকের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়।সার্চ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নেয়া ১২ জন বিশিষ্ট নাগরিকরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম ফায়েজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসেন ও সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ও আবুল কাসেম ফজলুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রশিদ।
এদিকে,নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বুধবার বেলা ১১ টায় আরো ৫ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম ব্রিফিংকালে এই তথ্য জানান।
বিশিষ্টজনরা হলেন: সাবেক সিইসি আবু হেনা, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সাংবাদিক গোলাম সারোয়ার, মাহফুজ আনাম এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ