সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: ২০ মিনিটের জন্য স্কুলের বাথরুমে শিক্ষিকাকে আটকে রাখল ওই স্কুলের এক ছাত্র। দরজা খোলার আবেদন করলে তার সঙ্গে যৌনতা করতে হবে বলে জানায় সে। বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির এক সরকারি স্কুলে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাথরুমে যান বছর ৪৫-এর ওই শিক্ষিকা। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছে।
এরপরই দরজা খোলার আবেদন জানান তিনি। তখন ওই ছাত্র জানায় যে, তার সঙ্গে যৌনতা করলেই দরজা খুলে দেয়া হবে।
পরে কোনো উপায় না দেখে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলে সেখান থেকে পালিয়ে যায় ওই ছাত্র। বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ওই ছাত্রকে দৌড়ে যেতে দেখলেও তাকে চিহ্নিত করতে পারেননি শিক্ষিকা।
স্কুল কর্তৃপক্ষের পক্ষ ওই ছাত্রের বিরুদ্ধে স্থানীয় বিবেক বিহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি