সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
কবীর আহমদ সোহেল:
রাত ১০ টার পর কথা হলো ইকবাল মাহমুদের সাথে। খাওয়া দাওয়া করছো? সব ঠিক আছে তো?
everything ok. স্মার্টলি রিপ্লাই ইকবাল মাহমুদের।
বিকেলের স্ট্যাটাসের পর অনেক মানুষ তোমার খোঁজ নিয়েছেন। কয়েকজনের নামও বল্লাম।
শুকরিয়া। সংক্ষিপ্ত রিপ্লাই, ইকবালের। স্বরটা কিছুটা ধরা। কিছুটা আমি অনুভব করছি। তারপরের জিজ্ঞাসায় একটা ধাক্কা খেলাম। ধুক করে উঠলো বুক। নিজেকে সামলে নিয়ে তাকে শান্তনা দিলাম। অভয় দিলাম।
বলছিলাম তাকে ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে?
ডাক্তার বলেছেন, আমার বিপদ কেটে গেছে, কিংবা বিপদ সামনে। দুটির যেকোন একটি হতে পারে। একথা বলার পর আর কিছু বলেনি ইকবাল। বা বলতে পারেনি। আমি বলে গেছি। শুধু শুনেছে। শেষে শুধু রিপ্লাই করেছে , ইনশাআল্লাহ।
শান্তনার অভয় বাণী নি:সরণে বল্লাম, বিপদ কেটে গেছে। আমার বিশ্বাস। ঘাবড়ানোর কিছু নেই। আরো কিছু পারিবারিক, ব্যক্তিগত পর্যায়ের কথা বলে তাকে স্বাভাবিক রাখবার চেষ্টা করলাম।
এখন যখন লিখছি রাত ১টা ৫০ মিনিটি। রোববার রাতে এমন সময়ে তার সাথে কথা বলছিলাম। বলছি ইকবাল মাহমুদের কথা। হ্যাঁ, সে স্বাভাবিক আছে। তাকে স্বাভাবিক থাকতে হচ্ছে। থাকতে হবে। এটাই তার জীবনের এই মূহুর্তের প্রতিপাদ্য। শরীরে কোন উপসর্গ নেই। জ্বর ছিল। তাও কমে গেছে। তবুও করোনা পজিটিভ। সঙ্গত কারণেই সতর্ক থাকতে হচ্ছে। থাকতে হবে। ঘরে ছোট দুটি বাচ্চা। বয়স্ক আম্মা। ডায়েবেটিসসহ নানা জটিলতা উনার। নিশ্চয় দুশ্চিন্তার পাহাড় তার মাথায়।
বিপদ কি কেটে গেছে ইকবালের? না কি সামনে আছে? বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আমি নিজেই। একটু চোখ বুলাই সোমবার সন্ধ্যার আগ মূহুর্তে দেয়া নিজের স্ট্যাটাসে;
ইকবাল মাহমুদের সর্বশেষ অবস্থা ও একটি অনুরোধঃ
ইকবাল মাহমুদ। ৭১ টিভি’র সিলেট ব্যুরো প্রধান। সিলেট প্রেসক্লাবের সদ্যপ্রাক্তন সাধারণ সম্পাদক। অত্যন্ত কর্মচঞ্চল এক সাংবাদিক। তার শরীরে করোনা ভাইরাস কভিড-১৯ পজিটিভ হিসেবে ধরা পড়েছে। গতকাল রোববার (৩১ মে) রাতে ওসমানী হাসপাতালের করোনা ল্যাব এ কতৃপক্ষ এ তথ্য জানান ইকবাল মাহমুদকে। এরপর থেকেই তিনি হোম আইসোলেশনে আছেন। আপাতত তার কোন শারিরীক উপসর্গ নেই। একদম সু্স্থ এবং স্বাভাবিক আছেন। চিকিৎসকের পরামর্শ নিয়েই ঔষধ সেবন করছেন। আাক্রান্ত হবার পর থেকে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, খোঁজখবর নিচ্ছি। বিকেল সোয়া ৫ টায় তার সাথে কথা হয়েছে ভিডিও কলে। আমি দেখেছি ইকবাল স্বাভাবিক আছেন।
সুধী শুভাকাংখী, স্বজন- পরিজন, সহকর্মী – বন্ধুজন সবার দোয়া চেয়েছেন ইকবাল। একই সাথে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই অনুরোধ জানিয়েছেন খুব জরুরী না হলে ফোন কল না করার জন্য। সোশ্যাল মিডিয়ায় অহেতুক অতিরঞ্জিত কোন কিছু প্রকাশ না করবার জন্য। তিনি বলেছেন এবং আমিও মনে করি এতে তার স্বজন পরিজনের মাঝে উৎকন্ঠা দুশ্চিন্তা বাড়বে।
ইকবালের শারিরীক অবস্থা কিংবা অন্য কোন কিছু জানতে এখন থেকে আমার সাথে যোগাযোগ করবার অনুরোধ করছি। আমার 01712593653 এই নাম্বার এখন থেকে ২৪ ঘন্টা খোলা আছে।
ইকবাল সম্পর্কিত প্রয়োজনীয় আপগ্রেড আমার ফেসবুকে দেয়া হবে। ইনশাআল্লাহ।
আসুন সাবধানে থাকি। বিশ্বাসের মূল্যবোধে সচেতন থাকি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি