সিলেট | |
প্রকাশিত: 2:43 PM, August 25, 2020
বিশ্বভূবন ডেস্ক:
মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সব ধরনের উপায় প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকার দেশ মরক্কো। রবিবার (২৩ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী সাদ ইদ্দিন আল ওথমানি ঘোষণাটি দেন।
এ সময় তিনি বলেন, ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সব ধরনের প্রক্রিয়াকে আমরা প্রত্যাখ্যান করছি। কারণ তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন ফিলিস্তিনি জনগণের অধিকার লুণ্ঠনকে আরও উৎসাহী করবে।
জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভায় তিনি আরও বলেন, মরক্কোর রাজা, সাধারণ জনগণ সব সময় নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং জেরুজালেমের আল-আকসা মসজিদ রক্ষার পক্ষে আছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনিদের কাছ থেকে সব ধর্মের কাছে পবিত্র শহর জেরুজালেমকে দখল করে নেয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি