সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১
বিশ্বভূবন ডেস্ক:
ডানপন্থি জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট তার স্থলাভিষিক্ত হয়েছেন।
জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী দুই বছরের জন্য তিনি মধ্যপন্থি ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
নাফতালি বেনেট দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে। তবে তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য ডান, বাম ও মধ্যপন্থি, সবধারার দল নিয়ে গঠিত জোটকে টিকিয়ে রাখতে হবে।
ইসরায়েলের নতুন জোট সরকারে মোট আটটি দল রয়েছে। এর মাঝে ফিলিস্তিনপন্থি দলও রয়েছে।
নেতানিয়াহু ছিলেন ইসরায়েলে এ সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে তিনি গত ২৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন।
৭১ বছর বয়সী এ রাজনীতিবিদ তার কট্টর সমর্থকদের কাছে ব্যাপক জনপ্রিয় হলেও তার সমালোচকদের কাছে নিন্দিত।
তার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলছে। তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন, তবুও সবকিছু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
নেতানিয়াহু ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন। এরপর ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে ২০০৯-২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর ইসরায়েলকে শাসন করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি