সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
প্রতিনিধি, চট্টগ্রাম:
জনগণকে সম্পৃক্ত না করলে কোনো কাজ সফল হয় না উল্লেখ করে তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, আর জনগণকে সম্পৃক্ত করার মাধ্যম হলো মিডিয়া। মিডিয়ার মাধ্যমে জনগণ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। তাই সরকারের উন্নয়ন কাজে মিডিয়াকে সম্পৃক্ত করতে হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সরকার দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে জানিয়ে তথ্য সচিব কামরুন নাহার বলেন, সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব জনগণকে জানাতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা মিডিয়ার মাধ্যমে এসব প্রচার করুন। সরকারি ওয়েবসাইটে তথ্য দিন যাতে মিডিয়া সেখান থেকে তাদের প্রয়োজনীয় তথ্য নিতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরে অপরাধ নিয়ন্ত্রণে থাকার কথা জানিয়ে সিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের প্রচেষ্টায় তা সম্ভব হচ্ছে। এক সময় যেসব এলাকায় পুলিশ যেত না, সেখানে পুলিশ যায়। মানুষের সঙ্গে কথা বলেন থানার ওসিরা। জনগণ পুলিশের কাছে নির্বিঘ্নে তাদের সমস্যা তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামীসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন সংস্থার প্রধানরা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি