ধর্ষণে ১৩ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

ধর্ষণে ১৩ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা

প্রভাতবেলা ডেস্ক:

রাজশাহীর বাঘায় ধর্ষণে ১৩ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ অভিযোগে বৃদ্ধ মোজাহার আলীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাঘা থানার পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মোজাহার আলী উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময় পাড়া গ্রামের মৃত বদর আলীর ছেলে।

 

জানা গেছে, ৪ মাস আগে ১৩ বছরের কিশোরী মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করের মোজাহার আলী। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। কিছুদিন পর থেকে কিশোরীর শারীরিক পরিবর্তন হতে থাকে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা করার পর দায়িত্বরত চিকিৎসক ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান।

 

কিশোরীর বাবা নিরুপায় হয়ে বৃহস্পতিবার বাঘা থানায় একটি ধর্ষণের মামলা করেন। রাতেই মোজাহার আলীকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন  জামালপুরে একসঙ্গে ৩ শিশুর জন্ম

 

বাঘা থানা ওসি খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ধর্ষণের মামলা হওয়ার পর অভিযুক্ত মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ