সিলেট | |
প্রকাশিত: 7:57 PM, August 31, 2023
প্রভাতবেলা ডেস্ক:
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মাদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আল মামুন, জোবায়ের আহমেদ ভূইয়া।
গত ২৪ জুলাই এবি পার্টিকে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইসির এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সংগঠনটির আহবায়ক এ এফএম সোলায়মান চৌধুরী।
আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী তাজুল ইসলাম জানান, আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৮ আগস্ট দুপুরে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রিভিউ আবেদন জমা দিয়েছিল দলটি।
রিভিউ আবেদনে নির্বাচন কমিশন ইতোপূর্বে এবি পার্টিকে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে যে চিঠি দিয়েছিল তা প্রত্যাখান করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা পূর্বক এবি পার্টিকে নিবন্ধন দেয়ার দাবি জানানো হয়। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে হাতে হাতে রিভিউ পিটিশন দাখিল করেন। তাদের এ আবেদন থাকা অবস্থায় হাইকোর্টে রিট আবেদন দায়ের করে দলটি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি