সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট সরকারি এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের কয়েকজন কর্মীকর্তৃক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে সিলেট জেলা ও এমসি কলেজ শাখা ছাত্রলীগ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় এমসি কলেজ মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের আলাদা কোন জাত নেই, ধর্ম নেই, রাজনীতি নেই, তার একটাই পরিচয় সে ধর্ষক। তাই জঘন্যতম এমন কর্মকাণ্ড যারা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নেনে শাস্তি প্রদান করা হোক। তাদেরকে শাস্তি প্রদানের মাধ্যমে কলঙ্কিত এ অধ্যায় থেকে সিলেটের মানুষকে মুক্ত করা হোক।
এসময় মানববন্ধনে উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন রকম প্রতিবাদী বাক্য লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও এমসি কলেজ শাখার বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। অভিযুক্ত এসব কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।
এদিকে তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৬ জনকে আসামি করে এসএমপির শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত ওই তরুণীর স্বামী মাইদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলো- এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর, শাহ রনি, অর্জুন, মাহফুজ, রবিউল ও তারেক।
এ ঘটনায় ইতোমধ্যে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রধান আসামি সাইফুর রহমান ও ৪র্থ আসামি অর্জুন লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুরকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে আর অর্জুন লস্করকে মাধবপুর উপজেলার মনতলা থেকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি