এসএমপি’র কম্যুনিটি পুলিশিং ডে উদযাপন

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

এসএমপি’র কম্যুনিটি পুলিশিং ডে উদযাপন

প্রভাতবেলা প্রতিবেদক♦ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয়।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশান রাখী রানী দাস, অতিরিক্ত উপ পুলিশ কমিশান মো: এহসান উদ্দিন চৌধুরী পিপিএম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ চৌধুরী , বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযৃক্তি বিশ্ববিদ্যালয়ের সোস্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট এর প্রফেসর তাহমিনা ইসলাম, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: সালেহ আহমদ, মোদনমোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বনী অর্জ্জুন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো: শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ