কিশোর বয়সেই দুই বছরে চার বিয়ে!

প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

প্রভাতবেলা সংবাদদাতাঃ শৈশব পেড়িয়ে সবেই কৌশরে পা দিয়েছেন। এখনিও ঠিকমত অবয়বে পুরুষত্বের ভাব ফুটে উঠেনি। আর এই বয়সেই চার চারটি বিয়ে করে ফেলেছেন, তাও মাত্র দুই বছরের মাথায়।

 

মাত্র ১৪ বছর  পর  কিরেছিলেন রানা। এত কম বয়সে চার বিয়ে সম্পন্ন করেছে এক কিশোর।

রানার বাড়ি কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নে। সে ফুলবাড়ীয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানান, যৌতুকের লোভে মাত্র ১৪ বছর বয়সে রানা প্রথম বিয়ে করে। এরপর একে একে সে তিনটি বিয়ে করে। বিভিন্ন কারণে সেই সব স্ত্রী রানাকে তালাক দিয়ে চলে যায়।

 

সর্বশেষ শুক্রবার (২০ জুলাই) আরেকটি বিয়ে করেন রানা। এটি তার চতুর্থ বিয়ে।

এদিকে রানা ও তার পরিবারের এমন কাজে গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠেছেন।

 

তাদের এমন কাজে গ্রামবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করে। পরে অভিযোগের সত্যতা পেয়ে রানার বাবাকে আটক করা হয়। তবে রানাকে আটিক করা যায়নি। পলাতক রয়েছে সে।

আরও পড়ুন  ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৪

 

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  জামাল আহমেদ জানান, গ্রামবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে সোমবার

(২৩ জুলাই) রানা’র বাবাকে আটক করে।

রানাকে আটকের জন্য অভিযান চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ