কওমি উলামাদের সাথে আমীরে জামায়াতের মতবিনিময় ও নগদ অর্থ প্রদান

প্রকাশিত: 5:41 PM, August 9, 2022

কওমি উলামাদের সাথে আমীরে জামায়াতের মতবিনিময় ও নগদ অর্থ প্রদান
সিলেট সদর উপজেলার কওমি মাদ্রাসার মুহতামিম ও উলামায়ে কেরামদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।  এসময় সদর উপজেলার ৫ টি কওমি মাদ্রাসার মুহতামিমদের হাতে নগদ  ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন  ডা. শফিক। নিজস্ব প্রতিবেদক♦
উত্তর সিলেটের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজার গাঁও টাইটেল মাদ্রাসায় আজ ৯ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমানের সাথে কওমী মাদরাসার মুহতামিম ও শিক্ষকদের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রাজার গাঁও টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল খায়ের কাসেমীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে আমীরে জামায়াত বলেন, শতাব্দীর ভয়াবহ বন্যর পরে আমরা এসেছি আমাদের ভাইদেরকে দেখার জন্য, কোনো সহায়তা নয় মেহমান হিসেবে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি।
 তিনি বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ হলে জালেমরা আমাদেরকে শাসন করতে পারতো না। আমীরে জামায়াত জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামাদেরকে উদ্যেশ্য করে বলেন আপনা যেভাবে মিম্বরের ইমাম আপনারা মেহরাবেরও ইমাম।আপনারা যদি সমাজের ইমামতির দায়িত্ব নেন তাহলে এই সমাজে কোনো লুটেরা, লম্পট নেতৃত্ব দিতে পারবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উত্তর জেলার আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান,  মাওলানা ফয়জুল্লা বাহার, মাওলানা ইসলাম উদ্দিন, জৈন্তাপুরের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, কালারুকা মাদ্রাসার মুহতামিম, পিটারগঞ্জ মাদ্রাসার মুহতামিম সহ আর-ও স্থানীয় উলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।
পরে শিবের বাজার থেকে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান  জালালাবাদ ইউনিয়নের কালারুকা গ্রামে গিয়ে  বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যজামায়াতের পক্ষ থেকে নতুনভাবে নির্মিত  ঘর উদ্বোধন করেন।
আরো পড়ুন:
বিএনএসকে’র নতুন কমিটি|| সুমি সভাপতি, মনি সেক্রেটারী

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ