সিলেট | |
প্রকাশিত: 7:40 PM, February 17, 2017
রেজাউল হক ডালিম, মাহফিলস্থল থেকে: দক্ষিণসুরমার চান্দাই ছাহেববাড়িতে সকাল থেকে শুরু হওয়া বার্ষিক ফাতেহা শরিফের চতুর্থ অধিবেশন মাগরিবের নামাজের পর শুরু হয়েছে। এতে লতিফিয়া ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাজ্জাদুর রহমান নকিবীর পরিচালনায় তা’লিম ও তারবিয়াত প্রদান করেছেন পীরে কামিল হজরত মাওলানা রফিক আহমদ ছাহেব ইছামতি। তা’লিম-তারবিয়াত প্রদানকালে তিনি বলেন, মুর্শিদের প্রিয় হওয়া ছাড়া নবী (সা.)-এর প্রিয়পাত্র হওয়া যাবে না। ঠিক তেমনি নবী (সা.)-এর মহব্বত ছাড়া আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না। তিনি আরও বলেন, অন্তরের কালিমা দুর করতে হবে। গোনাহ কাজ করার পরপরই মানুষের অন্তরে কালো কালিমা পড়তে থাকে। বার বার গোনাহের দরুন মানুষের সারা অন্তকরণ কালো হয়ে যায়। আল্লাহর জিকির ও মুর্শিদের নৈকট্য ছাড়া দিলের অন্ধকার দুর হবে না।
এর আগে দক্ষিণসুরমার চান্দাই ছাহেববাড়িতে সকাল থেকে শুরু হওয়া বার্ষিক ফাতেহা শরিফে আছরের নামাজ শেষে শুরু হয় কিরাআত তেলাওয়াত, হামদের বারী, নাতে রাসুল ও ইসলামী সংগীতের অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করছেন আশরাফিয়া শিল্পীগোষ্ঠী ও বন্ধন শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
উল্লেখ্য, আধ্যাত্মিকদের তীর্থভূমি সিলেটে ‘সুফি প্রথার’ হিরকখচিত স্বাক্ষর বহনকারী দক্ষিণসুরমার প্রাগৈতিহাসিক ‘চান্দাই ছাহেব বাড়ি’তে আজ ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বসেছে মুর্শিদ-মুরিদানদের এক অপূর্ব মিলনমেলা। তাশরিফ আনছেন উপমহাদেশের আধ্যাত্মিক রাহবাররা। উপমহাদেশের সুখ্যাত কামিল বুজুর্গদের একনজর দেখার জন্য, তাদের নির্মল সান্নিধ্যে কিছু মুহুর্ত কাটানোর উদ্দেশ্যে আজ চান্দাই ছাহেববাড়িতে ঢল নামছে হাজার হাজার ভক্ত-আশিকার ও ধর্মপ্রাণ মানুষের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি