কন্যা সন্তানের মা হলেন অপি করিম

প্রকাশিত: 4:32 AM, December 29, 2020

কন্যা সন্তানের মা হলেন অপি করিম

 

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী অপি করিম। বাবা হলেন নির্মাতা এনামুল করিম নির্ঝর। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের কোলজুড়ে আসে কন্যা সন্তান। আনন্দঝর্ণা ডেস্ক

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫১ মিনিটে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন।

 

 

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালোবেসে বিয়ে করেন। বিনোদন অঙ্গনের বাইরে তারা দু’জনই স্থপতি। বিয়ের পর থেকে বেশ কয়েকবার তাদের সংসার ভাঙার গুজব ছড়ায়। তবে গত বছরের নভেম্বরে নির্ঝরের নতুন একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে হাজির হয়ে অপি জানান, তারা সুখে আছেন। এর এক বছর পর এলো সন্তান জন্মগ্রহণের সুখবরটি।

 

 

এনামুল করিম নির্ঝর অপি’র তৃতীয় স্বামী। অপি ২০০৭ সালে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন আসির আহমদ নামে এক জার্মান প্রবাসীর সাথে। ২০১০ সালে এ সংসার ভেঙ্গে যায়। ২০১১ সালে মাসুদ হাসান উজ্জলকে বিয়ে করেন অপি। এ সংসার টিকে ২০১৩ সাল পর্যন্ত।

আরও পড়ুন  গাড়ী চালকের কারাদন্ড:পরিবহন শ্রমিকদের ধর্মঘট:বিপাকে জনগণ

 

পুরো নাম সৈয়দা তুহিন আরা অপি। অপি করিম নামেই খ্যাত এই মডেল এবং অভিনেত্রী। অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন। তিনি বাংলা টেলিভিশন নাটকে এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেন। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ আবার পড়াশোনা- সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা রয়েছে অপির।
১৯৭৯ সালের  ১ মে জন্মগ্রহণ কারী অপি ৪০ বছর পাড়ি দিয়ে গতকাল ২৮ ডিসেম্বর মা হলেন।

 

সর্বশেষ সংবাদ