থামছেনা ধর্ষণ, আরো ৯ নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

থামছেনা ধর্ষণ, আরো ৯ নারী ও শিশুকে ধর্ষণের  অভিযোগ

প্রভাতবেলা ডেস্ক: থামছেনা ধর্ষণ। প্রতিদিন বাড়ছে ধর্ষণের সংখ্যা। শিশু,কিশোরী, তরুণী, গৃহবধূ, ৫ সন্তানের জননী এমনকি  ৭২ বছরের বৃদ্ধাও এই ভয়াবহতার ছোবল থেকে নিরাপদ নয়। শিক্ষা প্রতিস্টান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, নৌঘাট এমনকি নিজগৃহ আজ নারীর জন্য নিরাপত্তাহীন। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ধর্ষণকারী ও কলা কূশীলব ছাত্রলীগ ,যুবলীগ এবং সরকারী মদদপুস্ট। একই সাথে কতিপয় মসজিদ মাদরাসার মোল্লা মৌলভী বলাৎকারে মেতে উঠেছে সারাদেশে। কি ঘটছে এই সোনার বাংলায়?

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে গৃহবধূ, স্বামী পরিত্যক্তা, স্কুলছাত্রী, শিশুসহ আরো ৯ নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের  দলবদ্ধভাবে ধর্ষণের শিকার  দুই বান্ধবী  । সম্প্রতি ঐ কিশোর গ্যাংয়ের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হলে ঐ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেয় অন্য সদস্যরা। এতে বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরপর বুধবার পুলিশ এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে।

আশুলিয়ায় দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো—গ্যাংয়ের দলনেতা সারুফ, ডায়মন আলামিন, জাকির ও পান রাকিব। গতকাল খুলনা থেকে সারুফকে এবং আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট থেকে বাকিদের আটক করে পুলিশ। গ্যাংয়ের অন্য সদস্যরা হলো জিদান, রেদওয়ান, আলআমিনসহ আরো কয়েক জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়াবাড়িতে থেকে একটি কারখানায় কাজ করত ভুক্তভোগী ঐ দুই বান্ধবী। কারখানা ছুটি থাকায় গত ৩০ আগস্ট একই বাড়ির ভাড়াটিয়া তাদের দুই প্রতিবেশী তরুণের সঙ্গে তারা ভাদাইলের গুলিয়ারটেক এলাকায় বেড়াতে যায়। এ সময় ঐ কিশোর গ্যাংয়ের ১২-১৪ জন সদস্য তাদের ঘিরে ফেলে। দুই তরুণকে মারধর করে আলাদা একটি ঘরে বসিয়ে রাখে। পরে দুই বান্ধবীকে পালাক্রমে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে বখাটেরা। এরপর কাউকে এ ঘটনা জানালে সবাইকে মেরে ফেলা হবে বলে শাসিয়ে তাদের তাড়িয়ে দেয়।

আরও পড়ুন  ভাওয়াল রিসোর্টের মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের সোনতন পুঞ্জির মসজিদের ইমাম কর্তৃক ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক ইমাম রিয়াজ উদ্দিনকে কানাইঘাট পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের ইমাম রিয়াজ উদ্দিন যৌন নিপীড়নের দায় স্বীকার করছে বলে পুলিশ জানায়। ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর সন্ধ্যায় । ইমাম রিয়াজ উদ্দিন ঘটনার স্বীকার কিশোরী আরবী প্রাইভেট পড়াতেন। প্রতিদিনের মত ঐদিনও পড়াতে গিয়ে কিশোরীকে কোলে বসিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে যৌন নিপীড়ন করে ইমাম রিয়াজ।

ফেনীর ছাগলনাইয়া  সংবাদদাতা জানান, উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২০) ধর্ষণ করেছে এনসিসি ব্যাংক ছাগলনাইয়া শাখার এমএলএসএস ফজলুল করিম বাবু। গত মঙ্গলবার ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে।

মানিকগঞ্জের সিংগাইর  সংবাদদাতা জানান, উপজেলার চরাঞ্চলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  বুধবার দুপুরে শিশুটির মেডিক্যাল পরীক্ষা হয়েছে।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী  সংবাদদাতা জানান, উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামে এক গৃহবধূকে কাজের কথা বলে নির্জন বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক জাফর আলীর বিরুদ্ধে। গত রোববারের এ ঘটনায় গত মঙ্গলবার ঐ গৃহবধূ ফুলবাড়ী থানায় এসে নিজে বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন  বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের জগন্নাথপুর সংবাদদাতা জানান, গত সোমবার রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে স্বামী পরিত্যক্তা এক নারীকে অপহরণ করে ধর্ষণ ও তার বাবাকে (৬৫) মারধরের ঘটনা ঘটেছে। এতে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জ সংবাদদাতা জানান, উপজেলায় এক স্বামী পরিত্যক্তাকে তিন দিন আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযুক্ত শাহাবুদ্দিনকে তার দোকান থেকে গ্রেফতার করে।

নড়াইল সংবাদদাতা জানান, প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রায় ছয় মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। লাগাতার ধর্ষণের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হলে প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে প্রতারক জাহিদুলের নামে কালিয়া থানায় গত রোববার মামলা করেন।

যশোর চৌগাছা সংবাদদাতা জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে  বুধবার মামলা করেছেন উপজেলার স্বরূপদাহ গ্রামের এক গৃহবধূ। জানা গেছে, গত শনিবার একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহাগ হোসেন (২২) বাড়ির গোসলখানায় প্রবেশ করে ঐ নারীকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার দিন অভিযোগ করলেও একটি মহলের তদবিরের কারণে পুলিশ মামলা রেকর্ড করতে বিলম্ব করেছে বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ।

লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, উপজেলায় গণধর্ষণের শিকার বিধবা (৩৮) নারীর দায়ের করা মামলার এজাহারভুক্ত আরো দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নোয়াখালী সদর উপজেলার চর করমুল্যাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ