সিকৃবিতে জেলহত্যা দিবসে চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

সিকৃবিতে জেলহত্যা দিবসে  চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা

প্রভাতবেলা ডেস্ক:

৩রা নভেম্বর জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আটটায় সিকৃবি শহিদমিনারে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বয়ক প্রফেসর ড. মো. আবদুল বাসেতের পরিচালনায় শহিদমিনারেই পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মূল বক্তব্য উপস্থাপন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। আলোচনায় অংশ নেন শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, অফিসার পরিষদ ও কর্মচারী পরিষদের নেতাবৃন্দ।

সর্বশেষ সংবাদ