করোনায় অসহায়দের পাশে কানাইঘাট এসোসিয়েশন ইউকে

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০

করোনায় অসহায়দের পাশে কানাইঘাট এসোসিয়েশন ইউকে

প্রভাতবেলা ডেস্ক: করোনা মহামারীতে সমস্যা গ্রস্থ মানুষের পাশে দাঁড়াল কানাইঘাট এসোসিয়েশন ইউ কে ।  ১৭ মে রোববার কানাইঘাটের ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ প্রাথমিক বিদ্যালয় ও সুরইঘাট বাজার এলাকার লোকদেরকে নগদ অর্থ বিতরন করা হয়।

এসোসিয়েশনের পক্ষ থেকে ১০০০ টাকা করে ২০০টি পরিবারে নগদ অর্থ পৌঁছে দেন কানাইঘাট এসোসিয়েশন ইউ কে এর বাংলাদেশ প্রতিনিধি শাহজালাল জামেয়া ইসলামিয়া,পাঠানটুলা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মাওলানা আব্দুস শাকুর, হাফেজ আবুল খায়ের, সাবেক ইউ/পি সদস্য আব্দুল খালিক, ইউ/পি সদস্য আব্দুর রহিম, সাবেক মেম্বার আব্দুর রহমান, বড়বন্দ সরকারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দীন, সৈয়দ শরীফ উদ্দিন প্রমুখ। সভা পরিচালক করেন মাহবুবুল আলম বাবুল ও সেলিম আহমদ।

এসময় বক্তারা বলেন, বর্তমান চরম কঠিন সময়ে দরদমাখা সহানুভূতি নিয়ে কানাইঘাট এসোসিয়েশন ইউ কে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে । বক্তারা কানাইঘাট এসোসিয়েশন ইউ কে এর সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন  শায়েস্তাগঞ্জে রেলওয়ের অর্ধ শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বার্তা প্রেরক একে নিউজ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ