সিলেট | |
প্রকাশিত: 3:52 PM, June 22, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। রবিবার রাতে তার ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফিরেছেন তিনি। তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।
এর আগে গত ১২ জুন নমুনা পরীক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন তাদেরকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি