কুমিল্লার হত্যা মামলার জামিন শুনানি আবারও মুলতবি

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ২৩, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ আবারও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে।

বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লার একটি এবং মানহানির অভিযোগে নড়াইলে করা আর একটি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ আবার মুলতবি করা হয়।

এ বিষয়ে আবার শুনানি জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ঠিক করেছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গতকাল মঙ্গলবার কুমিল্লায় হত্যা ও নড়াইলে মানহানির একটি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

গত ২০ মে কুমিল্লার ২টি ও নড়াইলের ১টি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
আজ বুধবার আদালতে খালেদা জিয়ার জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আরও পড়ুন  সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। গত ৮ ফেব্রুয়ারি থেকেই খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

এই মামলায় খালেদা জিয়া জামিন আবেদন করলে গত ১২ মার্চ হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। কিন্তু জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আলাদা লিভ টু আপিল করলে গত ১৬ মে তা খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ