কুলাউড়ায় কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

প্রকাশিত: 1:56 PM, April 12, 2021

কুলাউড়ায় কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

প্রতিনিধি, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যান্ত্রিকী করণ প্রকল্পের উন্নয়ন সহায়তার (ভর্তুকি) আওতায় দুইজন কৃষককে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (ধান ও গম কাটার) বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) বিকালে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে কাদিপুর ইউনিয়নের চুনঘরের কৃষক মো. বদরুল ইসলাম ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুরের কৃষক মো. রশীদ আহমদ সেফুলের কাছে মেশিনসহ চাবি হস্তান্তর করেন।

এ সময় কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিনের পরিচালনায় কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. কাজী ফজলুল হক খান সাহেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কৃষি কমিটির সদস্য হোসেন মনসুর, উপজেলা কৃষকলীগের সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন  প্রথম আলো বন্ধুসভা সিলেটের 'পিঠা উৎসব' অনুষ্ঠিত

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, কৃষি সমৃদ্ধির জন্য সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের স্বল্প সময়ে, স্বল্প খরছে অধিক উৎপাদনে উৎসাহিত করার লক্ষে কৃষি যন্ত্র বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলায় ছয়টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন (ধান ও গম কাটার) বরাদ্ধ পাওয়া গেছে। উক্ত কৃষি যন্ত্রের মাধ্যমে কৃষক এক একর জমির ধান বা গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে যেখানে প্রচলিত পদ্ধতিতে আট ঘণ্টা সময়ের প্রয়োজন সেখানে উক্ত মেশিনের মাধ্যমে মাত্র এক ঘন্টা সময় ব্যয় হবে। এছাড়া জালানি হিসাবে মাত্র ১০-১২ লিটার ডিজেল খরচ হবে।

তিনি আরও জানান, উক্ত মেশিনের মূল্য ৩১ লাখ টাকা। এরমধ্যে সরকার হাওর অঞ্চলের কৃষকদের ৭০% এবং হাওর ছাড়া অঞ্চলে ৫০% ভর্তুকি দেবে। বাকি টাকা কৃষকদের পরিশোধ করতে হবে। এ মেশিন শুকনো ও অল্প কাদা জমিতে ব্যবহার উপযোগী।

সর্বশেষ সংবাদ