সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪
রোববার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার রাধানগর হাওরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রমজান আলী উপজেলার পূর্ব ইউনিয়নের মুসলিমপাড়া (চন্দ্রনগর) গ্রামের আব্দুল মতিনের ছেলে। আহত হাসমত রাধানগর গ্রামের জামাল মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে রাধানগর হাওরে মাছ ধরতে যান রমজান মিয়া ও হাসমত আলী। সেসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রমজান আলীর মৃত্যু হয়। এ সময় রমজানের থেকে একটু দূরে মাছ শিকার করছিলেন হাসমত। বজ্রপাতের প্রভাবে তিনিও আহত হন। পরে স্থানীয়রা আহত হাসমত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে এসেছেন।
দুপুরে হাওরের সৈয়দ মিয়ার ফিশারির পাশ থেকে পুলিশ নিহত রমজান আলীর মরদেহ উদ্ধার করে। উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহযোগিতা দিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুজ্জামান জানান, মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি