সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের মা বলেছেন, আমার ছেলে হত্যায় প্রধান অভিযুক্ত এসআই আকবরসহ অন্য অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো। প্রয়োজনে আমরাও লাশ হবো।
রোববার (২৫ অক্টোবর) বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশন শুরু করেন সালমা বেগমের পরিবারের সদস্যরা। অনশনে থাকা অবস্থায় দুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।
রায়হানকে নির্যাতনের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এই অনশন শুরু করেছেন নিহতের মাসহ পরিবারের সদস্যরা।
মা সালমা বেগম বলেন, ঘটনার ১৪ দিুন পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্ত আকবর গ্রেপ্তার হয়নি। সারা সিলেটের মানুষ রাস্তায় নেমে আকবরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। তবু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এতে আমরা ক্ষুব্ধ। আকবর ছাড়াও বরখাস্ত ও প্রত্যাহার হওয়া সকল পুলিশ সদস্যদের গ্রেপ্তরের দাবিতে আমরা আজ থেকে অনশন শুরু করেছি। তাদের গ্রেপ্তার করার পূর্ব পর্যন্ত অনশন চলবে।
তিনি বলেন, এই ফাঁড়িতেই রায়হানকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাই এই ফাঁড়ির সামনেই আমরণ অনশণ শুরু করেছি। এছাড়া ছেলে হত্যার বিচার চাওয়ার আর কোনো পথ খোলা নেই আমার।
অনশনে রায়হানের পরিবারের সদস্য-স্বজনরা ছাড়াও আশপাশের কয়েকটি মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর (রোববার) ভোরে রায়হান আহমদ (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে প্রথমে প্রচার করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। তবে বিকেলে পরিবারের বক্তব্য পাওয়ার পর ঘটনা মোড় নিতে থাকে অন্যদিনে। পরিবার দাবি করে, সিলেট মহানগর পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারান রায়হান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি