বিশ্বনাথে শিমূলতলা গ্রামে বসত বাড়ি দখলের অভিযোগ চরম আতঙ্কে গ্রামবাসী

প্রকাশিত: 6:46 PM, August 16, 2026

 

বিশ্বনাথ প্রতিনিধি:
জেলার বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের হয়রানি, জমি দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে অন্যতম হিসেবে নাম এসেছে জামায়াতুল ‘ মুজাহিদিন বাংলাদেশ’ সিলেট শাখার নেতা ও স্থানীয়ভাবে ‘ফাইটার মেসাব’ নামে পরিচিত ব্যক্তি এবং তার সহযোগীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, জমি ও বসতবাড়ি দখল, অপহরণ এবং মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধ চক্র গড়ে তুলেন ফাইটার মেসাব।
সম্প্রতি সাংবাদিকদের সাথে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শিমুলতলা গ্রামের ভুক্তভোগী ময়নাবী বেগম জানান, গ্রামের সন্ত্রাসী মুক্তার আলীর যোগসাজসে ফাইটার মেসাব গ্রুপের দুবৃত্তরা তার ছেলেকে হত্যার পর তাদের ভয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে ১৫ আগস্ট শনিবার রাত আনুমানিক ৮টায় তাদের পৈতৃক বসত বাড়ি দখল করে নেয়। তারা ঘোষণা করে এখানে হাফিজি হিফজ খানা মাদ্রাসা হবে।
তিনি আরও অভিযোগ করেন, ‘ফাইটার মেসাব ও তার সহযোগীদের অব্যাহত নির্যাতন ও প্রাণনাশের হুমকির ভয়ে তার ছোট ছেলে ইকবাল হোসেন রাহাজ চরম নিরাপত্তার অভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ময়নাবী বেগম জানান, আমার ছেলেকে হত্যা করার বিষয়ে এলাকার সবাই জেনেও ভয়ে কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।
এ বিষয়ে জানতে বিশ্বনাথ থানা পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ জানায়, তারা জানতে পেরেছেন বিষয়টি তদন্তাধিন রয়েছে।
অন্যদিকে, চরম ভীতি ও আতঙ্কের কারণে এলাকার সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে দীর্ঘদিন ধরে চলে আসা এসব অপরাধমূলক কর্মকাণ্ডে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন  শোক দিবসে ৭৫ টি পরিবারকে সিলেট ৪৮ বিজিবি'র খাদ্য সহায়তা প্রদান
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ