সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। অসাধারণ পারফর্মম্যান্সে নজর কেড়েছেন। সেমিফাইলে বিদায় নিয়ে ফাইনালে উঠে আসার স্বপ্ন ভেঙ্গে যায় ইংলিশদের। তবে দলের সেরা ফুটবলার ও অধিনায়ক হ্যারি কেইন জিতে নিয়েছেন রাশিয়া বিশ্বকাপ আসরের গোল্ডেন বুটের পুরস্কার।
এবারের আসরে সর্বোচ্চ ৬টি গোল করে এই তারকা ফুটবলার। তার আছে যাচ্ছে গোল্ডেন বুট এটা অনুমেয়ই ছিল। কেইন জিতেছেন গোল্ডেন বুট।
এই আসরে পানামার বিপক্ষে গ্রুপ পর্বে হ্যাটট্রিক করেছিলেন। যেটি আবার এই বিশ্বকাপে দ্বিতীয়। প্রথমটি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো স্পেনের বিপক্ষে।
এবারের বিশ্বকাপে কেনের গোল ছিল ৬টি। আর লুকাকুর ৪টি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২-০ গোলে হারায় বেলজিয়াম। এ লড়াইয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ইংলিশ ফরোয়ার্ডের। অন্যদিকে ব্যবধান কমানোর সুযোগ ছিল বেলজিয়ান ফরোয়ার্ডের। তবে কেউ পারেননি।
স্বাভাবিকভাবেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতার দৌড় থেকে ছিটকে যান লুকাকু। টিকে থাকেন কেন। পরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এমবাপ্পে ও গ্রিজম্যান। দুজনেরই গোল ছিল ৩টি করে। থ্রি-লায়নস ফরোয়ার্ডকে টপকে তা পেতে হলে দুই ফরাসিকে একরকম অসাধ্য সাধন করতে হতো! ক্রোয়েশিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে করতে হতো ৪টি করে গোল। শেষ পর্যন্ত তাদের পক্ষে তা সম্ভব হয়নি।
ফাইনালি লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১টি করে গোল করেছেন এমবাপ্পে ও গ্রিজম্যান। ফলে তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪টি করে। উভয়ের চেয়ে ২ গোলে এগিয়ে থেকে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন কেন।
দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের রেকর্ড গড়লেন হ্যারি।
এর আগে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের গ্যারি লিনেকার এই পুরস্কারটি জিতেছিলেন।
ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতলো ফ্রান্স। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরারা নাম ঘোষনা করা হয় একে একে।
হ্যারি কেইনের পর আসরে সেরা গোল্ডেন গ্লাভস পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক তারকা গোলরক্ষক থিবাউ কুরতোয়া। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় বেলজিয়াম।
গোলরক্ষকের ভূমিকা দক্ষ কুরতোয়া। নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেন। তৃতীয়স্থান নির্ধারণীতে অসাধারণ খেলেন এই বেলজিয়াম তারকা।
এই আসরে কুরতোয়া গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ২৭টি শট সেভ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি