গ্রিসে ভয়াবহ দাবানল: ১৮ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 2:22 PM, August 23, 2023

গ্রিসে ভয়াবহ দাবানল: ১৮ জনের মরদেহ উদ্ধার

বিশ্বভূবন ডেস্ক:

গ্রিসে ভয়াবহ দাবানলের তাণ্ডবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় বন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত চারদিন ধরে সেখানে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ দাবানল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, মৃতদের সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে শত শত হেক্টর জমি। গতকাল মঙ্গলবার আগুন থেকে বাঁচতে খালি করতে হয়েছে একটি হাসপাতাল।

 

আলেক্সান্দ্রোপলিস শহরের ওই হাসপাতল থেকে অক্সিজেন মাস্ক সহ আইসিইউ রোগী ও নবজাতক শিশুদের সরানো হয়। অ্যাম্বুলেন্স ও ফেরি করে ১১৫ জন রোগীকে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে।

 

দাবানলের প্রভাবে কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও উঠে যায় বলে জানিয়েছে বিবিসি। সোমবার দাদিয়া ন্যাশনাল পার্কের বনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখানকার গাছগুলো সবই কাষ্ঠল এবং সেদিন ঝড়ো বাতাসও ছিল।

আরও পড়ুন  ইসরায়েলি হামলায় ৩৬ সিরীয় সেনা নিহত

 

মঙ্গলবার আভান্তাস গ্রামে একটি কুড়েঘরের সামনে ১৮টি মরদেগ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মুখপাত্র ইয়ানিস আরতোপিওস বলেন, ‘সম্ভবত তারা অবৈধভাবে গ্রিসে প্রবেশ করেছিল। সেজন্য তাদের নিখোঁজ থাকার ব্যাপারে আমাদের কোনো রেকর্ড ছিল না।’

 

গ্রিসের বেশ কিছু অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে দাবানল। ইভিয়া দ্বীপে বেশ কয়েকটি গ্রাম খালি হয়ে গেছে। ২০০৮ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়লো গ্রিস।

 

ইউরোপীয় ইউনিয়নের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লেনাসিস বলেন, ‘এবার অনেক এলাকা পুড়ে গেছে, পূর্বের যেকোনো সময়ের চেয়ে এবারের দাবানল অনেক ভয়ানক।’

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ