সিলেট | |
প্রকাশিত: 2:31 PM, June 21, 2020
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২০ জুন) বিকালে পইল রোড এলাকায় পৌরসভার ড্রেন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নবজাতকের মরদেহটি উদ্ধার করেন হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মহিন উদ্দিনসহ পুলিশ সদস্যরা।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ প্রসবের পর নবজাতকটিকে এখানে ফেলে গেছেন। ময়না তদন্ত শেষে মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি