সিলেট | |
প্রকাশিত: 2:11 PM, January 27, 2020
প্রতিনিধি,কুমিল্লা:
কুমিল্লার চান্দিনায় মিজানুর রহমান (৩৮) নামে মুরগী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের বরাট গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে। তিনি পেশায় মুরগী ব্যবসায়ী ছিলেন।
নিহতের ভাগ্নে রাসেল জানান, সকালে বরাট বাজারে মিজানুর রহমানের দোকানে মুরগী কিনতে গিয়ে যান সাইতলা গুচ্ছ গ্রামের মৃত মো. আজিজের ছেলে আহাম্মদ আলী (২১)। এ সময় দোকানে থাকা মিজানুরের ছোট ভাই সফিউল্লাহ সুফী দোকানে বসা ছিল। আহাম্মদ আলী মুরগী কেনার পর ফোন করার কথা বলে সুফীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। সারাদিনেও মোবাইল ফোনটি ফেরত দেয়নি। সন্ধ্যা সাতটায় মিজানুর রহমান মাইক্রোবাস যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা থেকে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আহাম্মদ আলীর সাথে দেখা হয়। মোবাইল ফোনের বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আহাম্মদ আলী ছুরি দিয়ে মিজানুর রহমানের বুক-পেট সহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে অস্ত্রের মুখে চালককে হুমকি দিয়ে গাড়ি থামিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়ের ও আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি