সিলেট | |
প্রকাশিত: 8:12 PM, December 6, 2020
প্রভাতবেলা ডেস্ক:
খাগড়াছড়ির মানিকছড়িতে জমজ দুই শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা নূর আলম প্রকাশ আলমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমদ্বয়ের নানি ফাতেমা খাতুন বাদী হয়ে মানিকছড়ি থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, মানিকছড়ির থানার সদর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ১ম স্ত্রীর মৃত্যুর পর মাতৃহারা দুই শিশু কন্যা সন্তান ও ২য় স্ত্রীসহ একই বাড়িতে বসবাস করতো নূর আলম প্রকাশ আলম। গত বুধবার (২ ডিসেম্বর) গভীর রাতে ২য় স্ত্রীর অনুপস্থিতিতে তার সাথে ঘুমিয়ে থাকা তার এক শিশু কন্যাকে ধর্ষণ করে এবং তা প্রকাশ না করার জন্য শিশু কন্যা সন্তানকে ভয়-ভীতি প্রদর্শন করে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) একই সময় ও কৌশলে অন্য শিশুকন্যা সন্তানকেও ধর্ষণ করে।
পরে শিশু কন্যা সন্তানদ্বয় একে অপরের সাথে তাদের নানি ফাতেমা খাতুনের নিকট প্রকাশ করে। শনিবার (৫ডিসেম্বর) ফাতেমা খাতুন নূর আলম প্রকাশ আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মানিকছড়ি থানার ওসি আমির হোসেন জানান, দুই শিশুকন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে তাদের পিতা ধর্ষক নূর আলম প্রকাশ আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমদ্বয়কে মেডিকেল পরীক্ষার জন্য খাগড়াছড়ির পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি