সিলেট | |
প্রকাশিত: 2:00 PM, March 10, 2020
প্রতিনিধি, ছাতক:
ছাতকের খুরমা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র পাবেল আহমদ (১৬) হত্যা মামলার ১৯ আসামিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আসামিরা হল কামাল উদ্দিন পিতা তইমুছ আলী, গিয়াস উদ্দিন পিতা তইমুছ আলী, সাইফুদ্দিন পিতা তইমুছ আলী, বাবুল মিয়া পিতা তইমুছ আলী, ফয়ছল আহমদ, পিতা নছিবুল্লাহ, গয়াছ উদ্দিন পিতা নছিবুল্লাহ, মখলুছ আলী পিতা নছিবুল্লাহ, আখলুছ পিতা নছিবুল্লাহ, হাবিব আহমেদ পিতা কদ্দুছ, ফয়জুল আহমদ পিতা আখলুছ, আব্দুল আলী পিতা ছমক আলী, নুরাই আলী পিতা মনতাজ আলী, আব্দুল বাছির পিতা জহুর আলী, জমসিদ আলী পিতা আইয়ুব আলী, আয়াস আলী পিতা ছমক আলী, বিরাই পিতা ফিরোজ আলী, হেলাল উদ্দীন পিতা মাসুক আলী।
সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তারা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক কুদরত এলাহি তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বিরের সাথে ভূমি সংক্রান্ত বিরোধে গত ২৯ জানুয়ারি দু’পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র পাবেল আহত হয় । গুরুতর আহত পাবেল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ওইদিন রাতেই পাবেল মারা যায়। এ ঘটনায় নিহতের মা পারভীন বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বিরকে প্রধান আসামী করে ৩৫জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-২৩) দায়ের করেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি