ছাতক-সুনামগঞ্জ-জগন্নাথপুরে পুরনোতেই ভরসা আওয়ামীলীগের

প্রকাশিত: 1:53 PM, December 19, 2020

ছাতক-সুনামগঞ্জ-জগন্নাথপুরে পুরনোতেই ভরসা আওয়ামীলীগের

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তিন পৌরসভায় আওয়ামী লীগের মনোয়ন চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার গণ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার পর্যায়ের আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষণা দেয়া হয়।

সুনামগঞ্জের তিন পৌরসভায় বর্তমান মেয়ররাই হয়েছেন নৌকার মাঝি। সুনামগঞ্জ সদর পৌরসভায় মনোনয়ন পেয়েছেন নাদের বখত। ছাতক পৌরসভায় মনোনয়ন পেয়েছেন আবুল কালাম চৌধুরী। জগন্নাথপুর পৌরসভায় মনোনয়ন পেয়েছেন মিজানুর রশিদ ভূইয়া। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারাই হয়েছেন নৌকার কান্ডারি।

এবার পৌর নির্বাচনে আগামী ২০ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ও ভোট গ্রহণ হবে ১৬ জানুয়ারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ