সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সাতক্ষীরার তালায় ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে শেখ ওবাইদুর রহমান রিয়াদ (২৬) মুন্সী বাবু নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে কীটনাশক পান করেন তিনি। পরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহত বাবু তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামের শেখ মনজুরের ছেলে।
রিয়াদের চাচা মিজবাহ রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সে নিজ বাড়িতে বিষপান করে। তৎক্ষনাত তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
এদিকে কীটনাশক পানের আগে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন রিয়াদ বাবু। সেখানে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি তার দিকে আরেকটু খেয়াল রাখলে হয়তো এমন ঘটনা ঘটতো না বলেও উল্লেখ করেছেন তিনি।
স্ট্যাটাসের শেষভাগে তিনি বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে লিখেছেন, ‘এই ছাত্রলীগের নেশাটাই আমাকে শেষ করে দিল’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি