জকিগঞ্জ থেকে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: 2:22 PM, March 25, 2020

জকিগঞ্জ থেকে ইয়াবাসহ আটক ১

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক র‌্যাব-৯।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্পেশালাইজড কোম্পানী (সিলেট ক্যাম্প) র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের জকিগঞ্জ থানাধীন আমলশীদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সিলেটের মোগলাবাজার থানাধীন তইকামাল এলাকার মৃত মোঃ আব্দুল্লার ছেলে মোঃ সাদ্দাম হোসেনকে (২৮) আটক করে।

এসময় তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ আটক আসামীকে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ