সিলেট ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাইকারি শুটকির গুদামে অগ্নিকান্ডের ঘটনায় একটি শুটকির গুদাম ঘর আগুনে পুড়ে গেছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে জগন্নাথপুর সদর বাজারের হেলিপ্যাড এলাকার পুরাতন শুটকি পট্টির একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসলেও ততক্ষণে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।
গুদামের মালিক মজবিল আলী জানান, হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে ছুটে এসে দেখি আমার সব কিছুর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। কিভাবে আগুনে লেগেছে তা জানি না। গুদামে ১০০ মটকা শুটকি ছিল। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল মামুন জানায়, খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে এসে দেখি আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি