জেলা যুবদল সদস্য সচিব মকসুদ আহমদকে জেল হাজতে প্রেরণ

প্রকাশিত: 3:36 PM, January 21, 2020

জেলা যুবদল সদস্য সচিব মকসুদ আহমদকে জেল হাজতে প্রেরণ

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

গতকাল (২০ জানুয়ারি) দক্ষিণ সুরমার খোজারখলা মারকাজ পয়েন্ট থেকে আটক সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

 

 

আজ (২১ জানুয়ারি) দক্ষিণ সুরমা থানা পুলিশ ৭ মামলায় গ্রেফতার দেখিয়ে মকসুদ আহমদকে আদালতে হাজির করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ।

 

 

উল্লেখ্য, গতকাল (২০ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমায় ছাত্রদলের কর্মী সম্মেলন শেষে ফেরার পথে খোজারখলা মারকাজ পয়েন্ট থেকে জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে আটক করে র‍্যাব-৯ । রাতেই আটক মকসুদকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে র‍্যাব-৯ ।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ