সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মায়ের ইন্তেকাল

প্রকাশিত: 5:29 PM, December 7, 2020

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মায়ের ইন্তেকাল

প্রভাতবেলা প্রতিবেদক:

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট জজ কোর্টের আইনজীবি ও সাংসদের চাচাতো ভাই এডভোকেট মনির উদ্দিন ।

তিনি আরো জানিয়েছেন, আগামীকাল দুপুর ২ ঘটিকার সময় ছাতক পাবলিক মাঠে মরহুমার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে । প্রথম জানাযা শেষে মরহুমার লাশ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে নিয়ে যাওয়া হবে । সেখানে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ