টুকেরবাজারে যুবক খুনের ঘটনায় আটক ২

প্রকাশিত: 2:39 PM, April 10, 2020

টুকেরবাজারে যুবক খুনের ঘটনায় আটক ২

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে পবিত্র শবেবরাতের রাতে ফাহিম আহমদ (২৪) নামে এক কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পাপ্পু ও খালেদ নামে নিহতের দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার হায়দরপুর গ্রামে ওই খুনের ঘটনা ঘটে।

নিহত প্রবাসী যুবক হায়দরপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে। তিনি ৩/৪ মাস আগে কাতার থেকে ছুটিতে দেশে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন  'জাগো নারী বহ্নিশিখা' শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। খুনের বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতেই পাপ্পু ও খালেদ নামে নিহতের দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ