দক্ষিন সুরমায় আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ আটক ৭

প্রকাশিত: 6:15 PM, February 6, 2021

দক্ষিন সুরমায় আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ আটক ৭

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ৩ নারী ও ৪ জন পুরুষকে আটক করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।

গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, শুক্রবার রাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম। সঙ্গে ছিলেন এসআই সঞ্জয় চন্দ্র দে, এএসআই পিপলু সেন, এটিএসআই শামীম মিয়া, নারী কনস্টেবল সোনারা বেগম ও হেনা আক্তার।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ