সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে র্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনায় শীর্ষ ডাকাত জকির গ্রুপের ৭ সদস্য নিহত হয়েছে।
টেকনাফ হ্নীলা ইউনিয়নের অন্তর্গত মোছনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে লুকিয়ে থাকা শীর্ষ ডাকাত জকির গ্রুপের সঙ্গে রবিবার (১ মার্চ) গভীর রাত থেকে সোমবার (২ মার্চ) সকাল পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা গোলাগুলি সংঘটিত হয়। উক্ত ঘটনায় ডাকাত দলের ৭ সদস্য নিহত হয়েছে।
নিহতরা সবাই শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের অস্ত্রধারী সক্রিয় সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ টেকনাফ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব।
তিনি জানান, ঘটনাস্থলে এখনো তল্লাশি চলছে। অভিযান শেষ করে বিস্তারিত জানানো হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি