সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
“ মাননীয় মেয়র মহোদয়, সিলেট সিটি কর্পোরেশন।
মহোদয়,
আমরা ছোট খাট ব্যবসায়ীরা যখন আপনার কার্যালয়ে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স করতে আপনার কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় যাই তখন আপনার দপ্তরের লোকজন হিসাব হিকাশ করে বলেন ৪,০০০/- ৫০০০/- ৬০০০/- ইত্যাদি এমাউন্ট লাগবে। অনেকেই এই এমাউন্ট শুনে ট্রেড লাইসেন্স করা থেকে বিরত থাকেন। নেহায়েত কারো ব্যাংকিং কোন প্রয়োজন হলে অপারগ হয়েই কেউ কেউ করে থাকেন। আমি আমার প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ এর জন্য একটি ট্রেড লাইসেন্স করতে চাইলে আপনার দপ্তরে যোগাযোগ করি তারা বলেন ৪,০০০/- হাজার টাকা যাবে। তারপর আলোচনা সাপেক্ষে ৩,৮০০/- টাকায় ট্রেড লাইসেন্স করে দেওয়ার কথা বলেন। যথারীতি তারা কোন ভাউচার ছাড়াই আমার কাছ থেকে ৩.৮০০/- টাকা রাখেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা অনলাইন ভাউচারে ২,০০০/- জমা দেন এবং আমার ট্রেড লাইসেন্স এ জমা দেখাচ্ছে ২,০০০/- টাকা। আমার আরো ১,৮০০/- টাকার কোন হদিস পেলাম না। এটা কার পকেটে গেল। এইভাবে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার মানে কি? নির্ধারিত ফিস নিলেই আমার মনে হয় ১০০% ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্সর আওতায় আসতেন এবং এতে সরকার বাহাদুর ও সিটি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধি হতো।
মাননীয় মেয়র মহোদয় আপনার সিটি কর্পোরেশনের অনিয়মগুলো দুর করুন । নগরবাসী ও ব্যবসায়ীরা আপনার কাছে সেবা চায়। আপনি আমাদের সেবক। সিলেট শহর যেমন সুন্দর ও আলোকিত করতেছেন ঠিক তেমনি আমরাও চাই আপনার প্রতিষ্ঠানের আলোকিত মানুষদের কাছ থেকে সুন্দর সেবা নিতে কোন অনিয়ম দ্বারা সেবা নিতে চাইনা।”

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি