ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৮

ঢাবি সংবাদদাতাঃ  ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

 

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়ে কর্তৃপক্ষ। সেইসঙ্গে ক্যাম্পাস সাজানো হয়েছে বর্ণিল রঙে।

 

রোববার (০১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন হল থেকে শোভাযাত্রা নিয়ে প্রশাসনিক ভবনের সামনে চত্বরে জড়ো হন।

 

সেখানে পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। পরে তার নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক কাটা, উদ্বোধনী সংগীত, শোভাযাত্রা, গবেষণা ও আবিষ্কার বিষয়ক এবং চিত্রকর্ম প্রদর্শনী প্রভৃতি।

 

সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন  সমাবেশের মাইক বন্ধ করতে আসেন কোন সাহসেঃ আ স ম রব

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত হন। অনুষ্ঠানের পর ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ।

 

সংবাদ সম্মেলনে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তিমূলক দর্শনের সূতিকাগার। বর্তমান পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাবি শিক্ষা-গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তিসহ জ্ঞানের সকল শাখায় এগিয়ে যাচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শের উন্নত বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করে যাবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম দ্রুত ডিজিটাইজেশনের আওতায় আনা হবে। এরই মধ্যে অনেক সাফল্য অর্জিত হয়েছে’।

আরও পড়ুন  মাতারবাড়ী ‘গভীর সমুদ্রবন্দরে’ ভিড়ল প্রথম জাহাজ

 

এ সময় তিনি দেশে ও বিদেশে অবস্থান করা বিশ্ববিদ্যালয়ের সব প্রাক্তন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান।

 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ