জুড়ীতে ঝুঁকিপূর্ণ সাঁকোই ৩ শতাধিক মানুষের ভরসা

প্রকাশিত: 12:53 AM, April 24, 2017

আব্দুর রহমান শাহীন, জুড়ী:মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব বড়ধামাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান বাড়ির পাশ্ববর্তী রাস্তার ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে বাঁশের সাঁকোই তিন শতাধিক জনসাধারণ ও কোমলমতি শিক্ষার্থীদের একমাত্র ভরসা।
এলাকাবাসীরা জানান, ওই রাস্তা দিয়ে প্রতিদিন মাদ্রাসা, স্কুল ও কলেজের শতাধিক কোমলমতি শিক্ষার্থীসহ পূর্ব বড়ধামাই ও সাঁওতাল বস্তির তিন শতাধিক জনসাধারণ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে ওই বাঁশের সাঁকোতেই পারাপার করতে হচ্ছে। এ যাবত ওই গ্রামের অনেকেই ওই সাঁকো পারাপার হতে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছেন। এমনকি এ অঞ্চলে কোনো ব্যাক্তি মারা গেলে, মৃতুব্যক্তির কবরখনন ও লাশ কাঁদে নিয়ে কবরস্থানে যাতায়াত করা একটি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়।
ঝুঁকি নিয়ে পারাপার হওয়া মানুষজন জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে দু’-তিনবার ওই সাঁকোতে গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা দিয়ে ভাঙাগড়ার কাজ করতে হয়। কয়েকবার সেখানে কালভার্ট নির্মাণের প্রলোভন দিলেও কাজ করছেন না জনপ্রতিনিধিরা।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিবারই আশার বাণী শুনান। নির্বাচিত হলে আর আমাদের (জনগণের) কথা মনে থাকে না তাঁদের। এলাকাবাসী ওই খালের উপর কালভার্ট নির্মাণ করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ