বিএনপি নেতা এম.এ হক আর নেই

প্রকাশিত: 1:26 PM, July 3, 2020

বিএনপি নেতা এম.এ হক আর নেই

প্রভাতবেলা প্রতিবেদকঃ  বিএনপি নেতা এম. এ হক আর নেই। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা ৫০ মিনিটের সময় তিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭০ বছর।
করোনা উপসর্গ নিয়ে এম. এ হক নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল তাকে আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার রাতে তাঁর অবস্থার আরো অবনতি ঘটে। সকাল ১০টা ৫০ মিনিটে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।
এম.এ হক মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিন সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘদিন।
ব্যবসায়ী, শিল্পপতি ও রাজনীতিবীদ হিসেব এম.এ হক সজ্জন ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ